চিত্রা সেতুতে নসিমনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
নড়াইলে নসিমনের ধাক্কায় মনির গাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নড়াইল শহরতলীর সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির গাজী লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন গাজীর ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মনির গাজী নসিমনে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন।