২৭ জুলাই ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১৬:০৯
নড়াইলে নসিমনের ধাক্কায় মনির গাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নড়াইল শহরতলীর সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
নিহত মনির গাজী লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন গাজীর ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মনির গাজী নসিমনে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনটি সেতুর নিরাপত্তা বারে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।