চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউর মুরাদপুরে ইয়ামাহা মোটরসাইকেলের শোরুম টুয়েন্টি এইট মোটরস যাত্রা শুরু করেছে। গত শনিবার শোরুমটি উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শোরুম মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে বলে আশা করছে দেশে ইয়ামাহার পরিবেশক এসিআই মোটরস লিমিটেড ও টুয়েন্টি এইট মোটরস শোরুম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই মোটরস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিশাল পরিসরে নির্মিত এই আইকনিক শোরুমে এক ছাদের নিচে পাওয়া যাবে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল। ফলে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহার বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। শুধু মোটরসাইকেলই নয়, শোরুমটিতে রয়েছে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহ।
আরও পড়ুন
শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজিত বিশাল এক র্যালির মধ্য দিয়ে। র্যালিটি সিআরবি মোড় থেকে টাইগারপাস হয়ে মুরাদপুরে ইয়ামাহা শোরুমে গিয়ে পৌঁছায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান এবং টুয়েন্টি এইট মোটরসের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকাসহ ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।