বাবার পাশে শুয়েছিল আমির হামজা, লাশ মিলল সেপটিক ট্যাংকে
সুনামগঞ্জ সদর উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী শিশু আমির হামজার লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা ওই গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন ও সাবিকুন নাহারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির মা