চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল
ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন (২২)। পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া একটি পাথর তাঁর ডান চোখে লাগে। এতে কর্নিয়ার নিচের শক্ত হাড় ভেঙে গেছে। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, এই চোখের দ