রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় রাজধানী ঢাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘নামাজে ঢোকার সময় মোবাইল আমার পাঞ্জাবির পকেটেই ছিল। সেভাবেই নামাজ আদায় করেছি। মসজিদ থেকে বের হয়ে দেখি মোবাইল ফোনটি নেই। নম্বরও বন্ধ।’

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

এমপি জানান, এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় গতকাল তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করতে তৎপর রয়েছে। আজ বুধবারও পুলিশ দুবার তাঁকে ফোন করেছিল।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মোবাইল ফোন হারিয়ে গেছে মর্মে এমপি মুজিবুর রহমান একটি জিডি করেছেন। ফোনটি উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।

বিজ্ঞাপন