হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত হাজারের বেশি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের