সৃজিতের সঙ্গে ইধিকা পালের নতুন যাত্রা
অভিনয়ে প্রতিনিয়ত নতুন সব চরিত্র বেছে নিতে দেখা গেছে ইধিকা পালকে। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আরও একবার নতুনরূপে পর্দায় আসছেন; যেখানে তাঁকে দেখা যাবে গোয়েন্দা গল্পের আনকোরা এক চরিত্রে। লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণকে ঘিরে আবর্তিত হবে ইধিকার নতুন সিনেমার গল্