এ আর রাহমানের দৃষ্টি এড়ালো না শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
বাংলাদেশের সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া একটি কাভার গান শেয়ার করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি প্রকাশ করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পী। পুরনো দিনের জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করে ইতোমধ্যে শ্রোতাদের নজর কেড়েছেন শুভেন্দু দাশ