দূষণে বিপন্ন তুলসীগঙ্গা তীরজুড়ে বর্জ্যের স্তূপ
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদীর একাংশ এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর শহরের কলেজ কাঁচাবাজারসংলগ্ন ফুটসেতুর নিচে ও নদীর তীরে প্রতিদিন অবাধে ফেলা হচ্ছে বাজারের ময়লা-আবর্জনা। পচা সবজি, ডাবের খোসা, প্লাস্টিক, পলিথিন ও মাছ-মাংসের উচ্ছিষ্টে নদীর তীর এখন সয়লাব