নীতিনির্ধারকদের নিদ্রাভঙ্গ হউক
কীটনাশক ব্যবহারে নারীর স্বাস্থ্যঝুঁকি বিষয়ে শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনে যাহা বলা হইয়াছে, তাহা যথেষ্ট উদ্বেগজনক। ১১ জেলায় চকিত জরিপ, যশোর জেলায় জরিপ ও সরেজমিন তথ্য সংগ্রহের মাধ্যমে রচিত উক্ত প্রতিবেদন বলিতেছে, ৮৪ শতাংশ নারী কৃষক কীটনাশকের কারণে কোনো না কোনো স্বাস্থ্যগত স