রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে বিবি হাফছা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ভি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফছা ওই ক্যাম্পের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। ক্যাম্প ৮-ইস্টের ইনচার্জ (উপসচিব) গাজী শরিফুল হাসান জানান, বিকেলে পাহাড়ধসের ঘটন