১৯ জুলাই ২০২৬ | ১৭:৫৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত আরও পড়ুন বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত

আইআরজিসির দাবি, সর্বশেষ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত আট দিনে চারটি মার্কিন এমকিউ-৯ ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে।

ইরানের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে তারা যুক্তরাষ্ট্রের ১৫০টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় ৩০টি ছিল এমকিউ-৯ রিপার।

বিজ্ঞাপন

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোনগুলোর একটি। নজরদারি ও হামলা-উভয় ধরনের অভিযানে এটি ব্যবহার করা হয়। এসব ড্রোনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও শনাক্ত করা কঠিন বলে মনে করা হয়।

গত মার্চের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরানের আকাশসীমার ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে ইরানের দাবি, তারা নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

২০২৪ সালের হিসাবে একটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে ইরানের দাবি অনুযায়ী ৩০টি ড্রোন হারানোর আর্থিক ক্ষতির পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি।

তবে ইরানের এই দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন হারানোর দাবি নিশ্চিত করেনি।