বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়ে ৯৬ ডলার ছাড়িয়ে গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়..

দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে শামিলদের

বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত আরও পড়ুন বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত

প্রতি পুলিশের আচরণ নিয়ে সমালোচনা চলছে। এরই মাঝে বিক্ষোভকারীদের মধ্যে আহত একজন নারীর মৃত্যুর খবর ঠিক নয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি

বিজ্ঞাপন

পোস্টে উল্লেখ করে,“সামাজিক মাধ্যমে খবর

ছড়াচ্ছে যে যন্তর মন্তরের বিক্ষোভকারী একজন নারীর মৃত্যু হয়েছে। এই খবরটি মিথ্যা ও বিভ্রান্তিকর।”

“আমরা

আপনাদের জানাচ্ছি যে,

ওই নারী জীবিত আছেন এবং বর্তমানে তিনি

দিল্লির ডা. রাম মনোহর লোহিয়া হাসপাতালে

চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় নিযুক্ত ডাক্তাররা জানিয়েছেন যে,

তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন বিপদমুক্ত।”

তথ্য যাচাই না করে শেয়ার করার বিষয়ে সতর্ক করেছে পুলিশ।

দিল্লি পুলিশ ওই পোস্টে লিখেছে,

“নাগরিকদের যাচাই না করা কনটেন্ট শেয়ার না করতে বা গুজব না

ছড়াতে অনুরোধ করা হচ্ছে।”

সোমবার দিল্লিতে ‘পার্লামেন্ট চলো’ কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। পুলিশি অভিযানের সময় ২১ বছরের এক ছাত্রীও

গুরুতর আহত হন। তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলা জানানো হয়েছে।

এর ফলে গত দুদিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে

শিবসাগর, চরাইদেও, ধেমাজি, জোড়হাট। পাশাপাশি ডিব্রুগড়, কামরূপ, তিনসুকিয়া, লখিমপুর-সহ একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা

হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ

ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

বন্যার জলে ৯৩৯টা গ্রাম জলমগ্ন।

ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও।

ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আসামে বন্যার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে বা তার পথ পরিবর্তন করা হয়েছে।

ছবির উৎস, AFP via Getty Images

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনের হুথিরা ইরানের “প্ররোচনায়” লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনের ফাঁকে মি. রুবিও বলেন, “সাম্প্রতিক সংঘাতগুলোয় হুথিরা মূলত বিচক্ষণতা দেখিয়েছে এবং এর বাইরে থেকেছে। কিন্তু এখন মনে হচ্ছে তারা প্রতারিত হয়েছে এবং সৌদি আরব ও তার জাহাজগুলোতে হামলার পথে গেছে।”

তিনি সাংবাদিকদের আরও বলেন, “আমি আশা করি তারা উত্তেজনা কমাবে। সত্যি বলতে, আমার ধারণা হুথিরা ইরানের দ্বারা বিভ্রান্ত হয়েছে এবং এই সংঘাতে জড়িয়ে পড়েছে।”

বাংলাদেশ পুলিশ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার।

তাদের মধ্যে তিন জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) এবং দু'জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, 'জনস্বার্থে' ওই ১৭ জন পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

ছবির উৎস, BD Ministry of Home Affairs

'নৈতিক স্খলনের' কারণে গাজী নজরুল ইসলামকে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল থাকছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও এলাকায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, সংসদ সদস্য মি. ইসলামকে তার দল বহিষ্কার করলেও 'নৈতিক স্খলনের' বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মি. মাছউদ।

আরো পড়তে পারেন: জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে এ দফায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ছয় হাজার ১৬৫ জন।

বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসি'র ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা।

পূর্বসূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১০ই অগাস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে প্রায় দুই হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা এক হাজার ৭৫৫টি, যেখানে প্রায় ৬৫০ জনই স্বাস্থ্য ক্যাডার, অর্থাৎ চিকিৎসকরা নিয়োগ পাবেন।

এছাড়া বাকিদের মধ্যে প্রশাসন ক্যাডারে দুইশ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা ন