জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বিজ্ঞাপন

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ।

অন্যান্য সুবিধা: ভ্রমণ/দৈনিক ভাতা, উৎসব বোনাস, মুনাফা বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, কর্মক্ষমতার ভিত্তিতে বিদেশ ভ্রমণ, পরবর্তী প্রজন্মের জন্য ভাতা, চিকিৎসা সুবিধা, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, বিক্রয় প্রণোদনা, প্রশিক্ষণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং গ্রুপ জীবন বিমার সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই, ২০২৬।