২৬ জুলাই ২০২৬ | ১৬:০৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ১৬:১০

২০২৬ বিশ্বকাপের ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ একটি উপহার দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। সেই উপহারের একটি এবার প্রকাশ্যে এসেছে ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্সের প্রকাশ করা একটি ভিডিওর মাধ্যমে।

আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও আরও পড়ুন আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও

ইংলিশ ফুটবলার এবং সেনেসির প্রেমিকা কেলসি-রোজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে মেসির দেওয়া সেই বিশেষ উপহারটি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।

ভিডিওতে কেলসি একটি কাস্টমাইজড বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগটির গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির প্রতীক এবং মার্কোস সেনেসির নাম। ভিডিওতে তিনি বলেন, ‘তোমাদের দারুণ একটি জিনিস দেখাতে চাই। এটি মার্কোসের জন্য তৈরি করা একটি বিশেষ ব্যাগ, যেখানে তার নামও রয়েছে। মেসি আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কে এই উপহার দিয়েছেন।’

বিজ্ঞাপন

ব্যাগের ভেতরে ছিল ঐতিহ্যবাহী লাতিন পানীয় মাতে পান করার একটি পূর্ণাঙ্গ সেট। এতে ছিল স্ট্যানলি ব্র্যান্ডের একটি থার্মাল ফ্লাস্ক, যার গায়ে ছিল মেসির ব্যক্তিগত ব্র্যান্ডের লোগো। এছাড়া ছিল একটি মাতে কাপ, ইয়েরবা মাতে এবং ধাতব ফিল্টারযুক্ত বিশেষ স্ট্র।

🇦🇷🎁 Marcos Senesi’s girlfriend has revealed the gifts Lionel Messi gave to EVERY Argentina teammate after the 2026 World Cup:

🎒 A personalised backpack. 💧 A customised water bottle. 🧉 A complete mate set. pic.twitter.com/BBrdUXzCm1

আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে মাতে শুধু একটি পানীয় নয়, এটি দলীয় বন্ধন ও একসঙ্গে সময় কাটানোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও পরিচিত। জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলন ও অবসরের সময় প্রায়ই একসঙ্গে মাতে পান করতে দেখা যায়। সেই ঐতিহ্যের সঙ্গেই মিল রেখে উপহারটি প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কেলসি আরও জানান, সেনেসি বর্তমানে মায়ামিতে থাকায় ব্যাগটি নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আপাতত সেটি তার কাছেই রয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।