নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

ছবির উৎস, facebook.com/gazinazrulofficial

বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত আরও পড়ুন বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত

সাতক্ষীরা-৪

আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 'নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত

বিজ্ঞাপন

হওয়ায়' তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার

বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে

উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য

সাংগঠনিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী

নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি নির্বচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে বলও বিজ্ঞপ্তিতে

জানানো হয়েছে।

সম্প্রতি

একজন তরুণীর সঙ্গে 'ব্যক্তিগত মুহূর্তের' একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

আরো পড়তে পারেন- ভিডিওতে ভাইরাল এমপি গাজী নজরুল, জামায়াত এখন কী করবে

ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images

চার

মাসের ব্যবধানে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আটশো ছাড়িয়েছে।

দেশের

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বার্তায় জানানো হয়েছে, বুধবার

সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে

এখন পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

স্বাস্থ্য

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯৫ জনের এবং

হাম উপসর্গে ৭০৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া,

২২শে জুলাই সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় এক হাজারের বেশি নতুন রোগী হামের উপসর্গ

নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানানো হয়েছে।

সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে- নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে।

এ খবর এমন সময় এলো, যখন উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে।

মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুধবার সৌদি আরবের সঙ্গে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করার পরিকল্পনা করেছে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক বিলিয়ন ডলারের আয় হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ৩০ বছরের এই চুক্তির একটি ধারায় বলা হয়েছে, যৌথ সমীক্ষায় প্রয়োজনীয়তা নিশ্চিত হলে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করবে।

তবে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কয়েকজন আইনপ্রণেতা এবং ইসরায়েলের কিছু কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার বিরোধিতা করেছেন বলে জানা গেছে। তাদের আশঙ্কা, এই কর্মসূচি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে।

ছবির উৎস, NurPhoto via Getty Images

মৌসুমি বায়ুর

প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভারী থেকে অতি ভারী

বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বিশেষ করে কক্সবাজার ও বান্দরবান জেলাকে ভূমিধসের মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে

চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে

বলা হয়েছে, ২২শে জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের

অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার পরিমাণ ১৫০ থেকে

৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

দেশের বেশিরভাগ এলাকায়

আগামী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা

হয়েছে।

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

ডিব্রুগড়, কামরূপ, ধেমাজি, চরাইদেও, তিনসুকিয়া, শিবসাগর, লখিমপুর, জোড়হাট, গোলাঘাট-সহ ১৬টা জেলায় প্রায় পাঁচ লাখ ৪৬ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে এবছরে আসামের বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর। সেখানে তিন লাখ ৫৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরেই রয়েছে জোড়হাট, চরাইদেও, ডিব্রুগড় এবং গোলাঘাট।

বন্যার জলে ৮৭২টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি।

ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে।

আসামে বন্যার কারণে ৩০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে বা পথ পরিবর্তন করা হয়েছে।

সিকিমের নামচি

জেলার সামারডুং-এ নির্মীয়মাণ টানেলের একাংশ ধসে পড়ার ঘটনায় মৃতদের সংখ্যা আট থেকে বেড়ে অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। এখনো অনেক শ্রমিক সেখানে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা

হচ্ছে।

সোমবার টানেলের একটা অংশ ধসে পড়ায় প্রবেশপথ বন্ধ হয়ে যায় তারপর থেকে

উদ্ধারের কাজ চলছে। এই টানেল এনএইচপিসি-র

তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ।

নিহতদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে যাওয়া শ্রমিক বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে।

নামচি জেলার পুলিশ সুপার সোনম দোলমা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, “এখনো

পর্যন্ত ১২ জনের