মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাতের অভিযোগে দুই সন্তানের জননী রমিজা সুলতানা আন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রমিজা সুলতানা আন্না মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে।
আরও পড়ুন
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের এক প্রবাসী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত অর্থ পাঠাতেন।
অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ রমিজা সুলতানা আন্না ব্যক্তিগত কাজে ব্যয় করেন। এছাড়া কথিত অনৈতিক সম্পর্কের পেছনেও অর্থ ব্যয়ের অভিযোগ করেছেন বাদী।
সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই প্রবাসী সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য-উপাত্ত পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আসাদুজ্জামান তালুকদার বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “গ্রেপ্তারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে আইনি সিদ্ধান্তই চূড়ান্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Δ document.getElementById( "ak_js_1" ).setAttribute( "value", ( new Date() ).getTime() );
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.