স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি কে হবেন তা সময় হলেই জানতে পারবেন।
শুক্রবার সকাল ৯ টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
সাংবাদিকরা তার কাছে জানতে চান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে। তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন?
জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির কথাটা জোর দিয়ে কিছু বলা যাবে না। অপেক্ষা করেন, সময় হলেই জানতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ জিহাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবাইদুল ইসলাম।
স্বাগত বক্তা ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোস্তাক খান।