২৫ জুলাই ২০২৬ | ০৩:৫২

রাজশাহীতে এক ব্যক্তির ছুরিকাঘাতে ফরিদা পারভীন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পরশের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

নিহত ফরিদা পারভীন জেলার পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী। বর্তমানে তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পরশের সঙ্গে জমিজমা ও লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদার পরিবারের বিরোধ চলছিল। এই জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। মারামারির একপর্যায়ে ফরিদার গলায় ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করে পরশ। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন ফরিদা।

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফরিদাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, জমিজমা ও মারামারির ঘটনায় ফরিদা নামের এক নারী মারা গেছেন। ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।