টাইমস অফ বাংলাদেশের খবর- Shahabuddin's resignation follows exit deal অর্থাৎ দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। ওই সমঝোতা অনুযায়ী, পদত্যাগের পর তিনি যেন কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন - এ বিষয়ে আশ্বাস পান।

তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন আরও পড়ুন তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন

সূত্রগুলো জানায়, বিএনপি শুধু সংবিধানের ৫১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়।

বিএনপির নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিদেশে যাবেন।

বিজ্ঞাপন

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে দলের নীতিনির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং এ-সংক্রান্ত সমঝোতার বিষয়টি জামায়াতে ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগেই জানতেন।

End of বিবিসি বাংলায় আরও পড়ুন

বণিক বার্তা পত্রিকার আজকের শীর্ষ খবর- অন্তর্বর্তী সরকারের সময় 'মাল্টিমিলিয়নেয়ার' ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার!

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ব্যাংকগুলোয় ব্যক্তি শ্রেণীর কোটি টাকার বেশি বা মাল্টিমিলিয়নেয়ার হিসাবের সংখ্যা (অ্যাকাউন্ট) অস্বাভাবিক হারে বেড়েছে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার দায়িত্ব নেয়ার সময় ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যক্তিগত হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজারের ঘরে।

কিন্তু মাত্র দেড় বছর পর এমন অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। সে হিসাবে সাবেক অন্তর্বর্তী সরকারের অল্প সময়ের শাসনামলে দেশে মাল্টিমিলিয়নেয়ার ব্যাংক হিসাব সাত হাজারের বেশি বেড়েছে। অর্থাৎ এমন ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির হার ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা 'ব্যাংকিং সেক্টর আপডেট' শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে ১ কোটি বা তার বেশি পরিমাণ টাকা জমা থাকা ব্যক্তি শ্রেণীর হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজার ৬২৯। কিন্তু মাত্র দেড় বছর পর চলতি বছরের মার্চে এসে এ ধরনের হিসাব সংখ্যা ৪০ হাজার ৬৪৫-এ উন্নীত হয়।

সমকাল পত্রিকার খবর - গ্যাস সংকট আরও দুই সপ্তাহ। এ খবরে বলা হয়েছে, দেশে চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ লাগতে পারে।

সংশ্লিষ্টদের মতে, এলএনজি টার্মিনালের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রাংশ শর্ট সার্কিটে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক ব্যাহত হচ্ছে।

এ কারণে আবাসিক, শিল্প, যানবাহন ও বিদ্যুৎ খাতে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।

গ্যাসের সংকটে অনেক এলাকায় রান্নায় বিকল্প হিসেবে কাঠ ও এলপিজির ব্যবহার বেড়েছে।

একই সঙ্গে গ্যাসের ঘাটতির প্রভাবে বিদ্যুতের লোডশেডিংও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের কাজ চলছে।

তবে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।

কালের কণ্ঠ পত্রিকার শীর্ষ খবর- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে। এই খবরে বলা হচ্ছে- আগামী দুই মাসের মধ্যেই বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা নির্ধারিত হয়ে যাবে।

সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

নির্বাচন কমিশনও আজ রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে।

আগামী সেপ্টেম্বরের অধিবেশন ঘিরেই রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি কালের কণ্ঠকে বলেন, 'গত ৭ জুন শুরু হওয়া বাজেট অধিবেশন ১৫ জুলাই শেষ হয়েছে। ফলে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। ওই অধিবেশনেই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করি।'

এদিকে আজ জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

এরপর তার বঙ্গভবনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গভবনে অফিস ও সংসদ ভবনে স্পিকারের বাসায় থাকবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজই বঙ্গভবনের সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে।

যুগান্তর পত্রিকার খবর- গ্যাস সংকটে বাড়ছে উদ্বেগ- ভাসমান এলএনজি টার্মিনালে চীনা কোম্পানির নজর

দেশের দুটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটিতে ত্রুটি দেখা দেওয়ায় সারা দেশে ভয়াবহ গ্যাস সংকট চলছে।

এ সংকটের মধ্যেই তৃতীয় একটি ভাসমান টার্মিনাল নিয়ে তৎপর জ্বালানি বিভাগসহ দেশি-বিদেশি কয়েকটি পক্ষ। এর মধ্যে রয়েছে চীনের একটি প্রতিষ্ঠান এবং দেশের আলোচিত-সমালোচিত সামিট গ্রুপ।

তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বসাতে আগ্রহ দেখিয়ে চায়না ন্যাশনাল এনার্জি