বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: ভর ও ওজনের মধ্যে পার্থক্য লেখো।
আরও পড়ুন
নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের
১. বস্তুতে মোট পদার্থের পরিমাণ হলো ভর।
২. ভরের এসআই একক কিলোগ্রাম।
১. কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ওজন বলে।
প্রশ্ন: কোনো বস্তু নিচের দিকে পড়ে কেন?
উত্তর: কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই হলো অভিকর্ষ বল। অভিকর্ষ বলের দিক হলো পৃথিবীর কেন্দ্রের দিকে। তাই কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে।
উত্তর: কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। অপর দিকে ওজনহীনতা এমন একটি অবস্থা, যখন ব্যক্তি বা বস্তু তার ওজনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া বল অনুভব করে না।
প্রশ্ন: পৃথিবীর পৃষ্ঠে একজন মানুষের ভর ৭০ কেজি হলে, ওই ব্যক্তির ওজন কত?
প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন?
উত্তর: বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে। অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের ওপর নির্ভর করে। পৃথিবীর কেন্দ্রে ব্যাসার্ধ শূন্য। তাই অভিকর্ষজ ত্বরণও শূন্য। এ কারণে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।
প্রশ্ন: সম ওজনের কাগজের চেয়ে পাথর আগে মাটিতে পড়ে কেন?
উত্তর: সম ওজনের একখণ্ড পাথর ও কাগজের মধ্যে কাগজ অধিক স্থান দখল করে। এদের একই সঙ্গে কোনো স্থান থেকে নিচের দিকে ফেলা হলে পাথর অপেক্ষা কাগজের ওপর বাতাস বেশি বাধা প্রদান করে। এই বাধার কারণে কাগজ পাথরের চেয়ে পরে মাটিতে পড়ে। যদি বায়ুশূন্য স্থানে ফেলা হয়, তবে এরা একসঙ্গে মাটিতে পড়বে।
প্রশ্ন: মহাকর্ষীয় ধ্রুবকের মান 6 . 673 × 10 –11 N m 2 k g –2 বলতে কী বোঝায়?
উত্তর: মহাকর্ষীয় ধ্রুবকের মান 6 . 673 × 10 –11 N m 2 k g –2 বলতে বোঝায় যে ১ কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে ১ মিটার দূরে স্থাপন করলে বস্তু দুটি পরস্পরকে 6 . 673 × 10 –11 N বলে আকর্ষণ করে।
প্রশ্ন: ইন্টারফেজ বলতে কী বোঝায়?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস বিভাজন হয়। পরবর্তী সময় সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে।
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষকবাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা