এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার

গত বৃহস্পতিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। ভোক্তাদের আগ্রহে ক্যাম্পেইনটির সময় আগামী আগস্ট মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’ আরও পড়ুন শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশনস দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজিএম আসির আওসাফসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, “‘স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না; বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থাকে উদ্‌যাপন করছি। বাংলাদেশের নারীদের সুস্থতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক, এমন আরও উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।’

অনুষ্ঠানের শেষভাগে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ডআপ কমেডি উপভোগ করেন অতিথিরা।