আগ্রহ নিয়ে পিকফোর্ডের পানির বোতল দেখেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা। বুধবার আটলান্টায়। কোলাজ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৫:২৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৫:৪৬

আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও আরও পড়ুন আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও

ইংল্যাল্ডের বিপক্ষে জয়ে পর লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা যখন মাঠে উল্লাসে মেতে ছিলেন, ঠিক তখনই এক অদ্ভুত জিনিস খুঁজে পান আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট মার্সেলো ডি’অ্যান্ড্রেয়া। সেটি ছিল ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল।

টেপ দিয়ে বোতলে মোড়ানো ছিল সম্ভাব্য পেনাল্টি শুটআউটের দিকনির্দেশনামূলক চিরকুট। আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের নামও লেখা ছিল। কোন খেলোয়াড়ের শটের সময় পিকফোর্ডের কোন দিকে ঝাঁপ দেওয়া উচিত, তারও নির্দেশনা ছিল।

বিজ্ঞাপন

বোতলটি মার্সেলো ও আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকার মুহূর্তটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। যেখানে দেখা যায়, মেসিরা বেশ আগ্রহ নিয়ে বোতলটি দেখছেন। এক সময় চেলসি তারকা এনজো ফার্নান্দেজ তাঁদের সঙ্গে যোগ দেন। বোতল দেখে তিনি হেসে ওঠেন।

কানাডার সম্প্রচার মাধ্যম টিএসএন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, বোতলটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন।

Argentina player's reaction after they found how their penalty would have being saved on pickford's water bottle😂😂😂pic.twitter.com/MRJzuJaSUo

জার্মানির গণমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, পিকফোর্ড এর আগেও পানির বোতলে চিরকুট লিখে সফল হয়েছিলেন। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল থ্রি-লায়ন্সরা। সেই ম্যাচে চিরকুটের নির্দেশনা মেনে ঝাঁপ দিয়ে ম্যানুয়েল আকানজির শট ঠেকিয়ে দিয়েছিলেন।

বোতলে দেওয়া নির্দেশনা অনুযায়ী, আকানজি পেনাল্টি নিলে পিকফোর্ডকে বাম দিকে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়েছিল। ওই ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।

এর আগে ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষেও পিকফোর্ড একই কৌশলের আশ্রয় নিয়েছিলেন। সেবার তিনি জর্জিনহো ও আন্দ্রেয়া বেলোত্তির নেওয়া শট রুখে দিয়েছিলেন। তবে তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। কারণ ইংল্যান্ডের তিনজন খেলোয়াড় সে ম্যাচে পেনাল্টি মিস করেন।