নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল খালিসার টেক এলাকায় অভিযান চালায়। এ সময় ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে দুটি চায়নিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।