২২ জুলাই ২০২৬ | ০৮:৩১

হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করার দায়ে নাছির মিয়া নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাছির মিয়া উপজেলার বালিচাপড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাছির মিয়া প্রায়ই মাদক সেবন করে পরিবারসহ আশপাশের লোকজনের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করেন। গতকালও তিনি মাদক সেবন করে একই রকম আচরণ শুরু করলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।

এ সময় নাছিরের সঙ্গে থাকা এক পুরিয়া গাঁজা এবং দুই পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাহুবল থানার পুলিশ ও একদল আনসার সদস্য।

বিজ্ঞাপন