২০ জুলাই ২০২৬ | ০৩:১৮ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৩:৩০

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এনজো ফার্নান্দেজ। এদিকে মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেছেন ক্রিস্টিয়ান রোমেরো।

আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও আরও পড়ুন আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও

এনজোর বিদায়ের পর ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একজন কম নিয়ে খেলতে হওয়ায় লিওনেল স্কালোনির দলের ওপর চাপ আরও বেড়ে গেছে।

পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন এনজো। তবে ফাইনালে তার এই বেপরোয়া চ্যালেঞ্জ দলের জন্য বড় বিপদ ডেকে আনল। এখন বাকি সময় ১০ জন নিয়েই স্পেনের আক্রমণ সামাল দিতে হবে লিওনেল মেসিদের।

বিজ্ঞাপন