২৪ জুলাই ২০২৬ | ০৯:০৮ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ০৯:১৮
কালো গ্রিল দেওয়া দরজাটা
আরও পড়ুন
নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের
দাঁড়িয়ে রয়েছে দেখি অতিকায় দৈত্যের মতন।
সেখানে আটকে আছে পরবাসী শ্রাবণের গান।
ওর সঙ্গে বন্দি আছে আমার সমস্ত স্বস্তি শান্তিভেজা ঘুম।
গ্রিলের ভিতর থেকে নেমে আসে পরবাসী অশ্রুবিগলিত দীর্ঘশ্বাস। (এখনও তাকে আমি দেখতে পাচ্ছি না।)
একটা সময় ছিল দেখা যেত
বড়োদের কেউ কেউ কাজে গিয়ে ফিরে আসতো চট করে ঘরের ভিতর।
তারপর ছাতা আর স্বস্তি নিয়ে বাইরে গিয়ে মেলে ধরতো অভ্যস্ত পেখম।
কিন্তু
আমি আর নীলোফার বাল্যশিক্ষা ধারাপাত ফেলে চট করে
অন্য ধারাপাতে মিশে শ্রাবণের সঙ্গে খেলেছি।
আজ শ্রাবণের সেই মেয়ে
দৈত্যের মতন কালো দরজার শিকের ভিতর।
আজ সেই দরজাটা খুলতেই হবে।
ছাতাটা দোকানে ফেলে ইচ্ছে করে বেরিয়ে পড়েছি
রিমঝিম বৃষ্টির।