২০ জুলাই ২০২৬ | ২০:৩৮
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে—এমন সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এবং প্রকাশিত সংবাদ সঠিক নয়।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার প্রকাশিত প্রতিবাদলিপিতে বলা হয়, দৈনিক দেশ রূপান্তর ও প্রতিদিনের বাংলাদেশ-এর অনলাইন সংস্করণে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে ওএসডি করেছে সরকার’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদে উল্লেখ করা হয়েছে যে সিনিয়র সচিব নিজেই প্রতিবেদককে ওএসডি হওয়ার তথ্য জানিয়েছেন।
তবে মন্ত্রণালয়ের দাবি, এ তথ্যের কোনো সত্যতা নেই।
এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ভবিষ্যতে প্রকাশ বা প্রচার না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিবাদলিপিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষর করেছেন।