জামালপুরের ইসলামপুরে আব্দুল রশিদ (৪৮) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে অভিযানকালে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার।

দণ্ডপ্রাপ্ত আব্দুল রশিদ পৌর শহরের কিসমতজাল্লা গুচ্ছগ্রাম এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদকসেবন অবস্থায় সরঞ্জামসহ আব্দুল রশিদকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের বলেন, ‘এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকসেবন প্রতিরোধে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।’

বিজ্ঞাপন