আসিয়ানের সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কো রুবিও। বুধবার ফিলিপাইনে। ছবি: এএফপি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৫:১৫ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৫:১৯
আরও পড়ুন
বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে, তাহলে সেটি খুবই বিপজ্জনক উদাহরণ হবে। এর প্রভাব তখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না।
বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটভুক্ত (আসিয়ান) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে রুবিও এসব কথা বলেন। ফিলিপাইনের ম্যানিলায় তাদের বৈঠক হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জলপথে কোনো দেশকে নিয়ন্ত্রণ, টোল আদায় করতে দেই এবং অর্থ না দিলে তারা যদি জাহাজ উড়িয়ে দেয়, তাহলে সেটি খুবই বিপজ্জনক নজির হবে। যা পরে এ অঞ্চলের পাশাপাশি দুনিয়ার অন্য অঞ্চলেও বিপদ তৈরি করবে।
মন্তব্যটি এমন সময় এলো যখন দক্ষিণ চীন সাগরে চীন এবং আসিয়ান-এর সদস্য দেশগুলোর মধ্যে আধিপত্য নিয়ে টানাপোড়েন চলছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য এই জলপথটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুবিও বলেন, ইরান যা দাবি করছে সেটা কোনো আন্তর্জাতিক আইনের আওতায় নেই। সমুদ্রে অবাধ চলাচলের যে মৌলিক নীতি আছে, সেটাই আজ হুমকির মুখে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।