শব্দ, ছন্দ, কবিতা, কথামালা—কেউ আর দরজায় কড়া নাড়ে না,কাগজটা সাদা পড়ে থাকে,কলমের ডগায় জমে ওঠে নিশ্বাস,কিন্তু জন্ম নেয় না কোনো পঙ্ক্তিশুধু নীরবতার দীর্ঘ ছায়া।একসময় তারা আসত,বৃষ্টির মতো, অনাহূত, অবিরাম,চোখের ভেতর জমে থাকা গল্পগুলোনিজেরাই লিখে দিত নিজেদের নাম।এখন?কবিতারা যেন অভিমানী,ভেতরের শূন্যতায়তারা খুঁজে পায় না কোনো সুর।হয়তো বদলেছে,হয়তো সময়ের ভেতর কোথাও হারিয়ে গেছেসেই সহজ বিশ্বাস—যেখানে শব্দ মানেই ছিল স্পর্শ।তবু অপেক্ষা,হয়তো কোনো এক ভোরেঅচেনা আলোয় ভিজে গিয়েফিরে আসবে তারা আবার—শব্দ, ছন্দ, কথামালা,আর নিঃশব্দে জন্ম নেবেএকটি হারানো কবিতা।
একটি হারানো কবিতা
কবিতারা যেন অভিমানী, ভেতরের শূন্যতায় তারা খুঁজে পায় না কোনো সুর। হয়তো বদলেছে, হয়তো সময়ের ভেতর কোথাও হারিয়ে গেছে সেই সহজ বিশ্বাস— যেখানে শব্দ মানেই ছিল স্পর্শ। তবু অপেক্ষা,
আরও পড়ুন
সর্বশেষ সংবাদ
সব দেখুন ›
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
২৭ জুলাই ২০২৬
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
২৭ জুলাই ২০২৬
৩০ জুলাই খোলা থাকছে সিএনজি ফিলিং স্টেশন
২৭ জুলাই ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্য করুন!