২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে দর্শক-সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। সেই মহারণে বিজয়ী দল ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পেতে যাচ্ছে আরও একটি বিশেষ উপহার। এবার চ্যাম্পিয়নদের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ উপহারের ঘোষণা দিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম বিজয়ীদের জন্য ‘চ্যাম্পিয়নশিপ রিং’ চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগে চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য বেশ পুরনো। মার্কিন ক্রীড়া সংস্কৃতির অন্যতম জনপ্রিয় এই ঐতিহ্যকে এবার ফুটবলের বিশ্বমঞ্চে নিয়ে আসছে ফিফা। উত্তর আমেরিকা আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্য দিয়েই সেই ঐতিহ্য ফুটবলে প্রবেশ করতে যাচ্ছে। ফিফা ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বকাপ আয়োজনের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে। বিশেষ এই রিংয়ের একপাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্যপাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। এছাড়া বিজয়ী দলের প্রত্যেক সদস্যের আঙুলের মাপ অনুযায়ী আলাদা আলাদাভাবে রিংগুলো প্রস্তুত করা হবে। ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে স্মারক হিসেবে অস্থায়ী রিং তুলে দেবে ফিফা। পরবর্তীতে সময় নিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আঙুলের মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। তবে বিশ্বকাপের পরবর্তী আসরগুলোতেও রিং উপহারের এই ধারা বজায় থাকবে কি-না, তা এখনও স্পষ্ট করেনি ফিফা।
এবার ট্রফি আর পদকের সঙ্গে থাকছে আংটিও
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে দর্শক-সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। সেই মহারণে বিজয়ী দল ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পেতে যাচ্ছে আরও একটি বিশেষ উপহার। এবার চ্যাম্পিয়নদের জন্য বিশেষ &ls
আরও পড়ুন
সর্বশেষ সংবাদ
সব দেখুন ›
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
২৭ জুলাই ২০২৬
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
২৭ জুলাই ২০২৬
৩০ জুলাই খোলা থাকছে সিএনজি ফিলিং স্টেশন
২৭ জুলাই ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্য করুন!