রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে। তারা ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে মেসির নাম ধরে গান গাইছিলে তখন। এক পর্যায়ে লামিনে ইয়ামাল আর্জেন্টিনার এই কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, একে অপরকে জড়িয়ে ধরেন। তখন ঘটনাটি দেখতে এমন- ' এ যেন অন্য হাতে তুলে মশাল দেওয়া হলো'। বার্সেলোনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী ইয়ামালকে জড়িয়ে ধরছেন তাদের একসময় ১০ নম্বর জার্সির মালিক মেসি। এটি ছিল অসাধারণ একটি মুহূর্তের ভিন্ন রূপ, যেখানে ২০০৭ সালের সেপ্টেম্বরে একটি দাতব্য ক্যালেন্ডার র্যাফেলের অংশ হিসেবে ২০ বছর বয়সী মেসিকে ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা যায়। এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে সেই ছবি ভাইরাল হয়েছে। সেই শিশু এখন ১৯ বছরের ইয়ামাল। আর মেসি হয়তো তার বিশ্বকাপ যাত্রার শেষ প্রান্তে। স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল আর্জেন্টাইন তারকা মেসির দুই দশকের ছোট। ইয়ামালের ক্যারিয়ার শুরু বলা যায়। মাত্র দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পাওয়ার পর এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন পূর্ণ করলেন এই তরুণ। ম্যাচ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সময় কাটালেন মাঠে। বিশেষ করে তার তিন বছর বয়সী ছোট ভাইকে জড়িয়ে ধরার দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। পুরো টুর্নামেন্টে ছোট ভাইয়ের উপস্থিতি দর্শকদের আলাদা নজর কাড়ে। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরে যখন কান্না তখন মেসিকে সান্ত্বনা দিতে এগিয়ে গিয়ে ২০০৭ সালের সেই ছবির কথাই ভক্তদের মনে করিয়ে দিলেন ইয়ামাল। সূত্র-খালিজ টাইমস ও বিবিসি
এ যেন অন্য হাতে মশাল তুলে দেওয়া
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে। তারা ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে মেসির নাম ধরে গান গাইছিলে তখন। এক পর্যায়ে লামিনে ইয়ামাল আর্জেন্টিনার এই&nbs
আরও পড়ুন
সর্বশেষ সংবাদ
সব দেখুন ›
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
২৭ জুলাই ২০২৬
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
২৭ জুলাই ২০২৬
৩০ জুলাই খোলা থাকছে সিএনজি ফিলিং স্টেশন
২৭ জুলাই ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্য করুন!