খেলা শুরুর ৯০ মিনিট আগে সমাপনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু করা যায়নি। স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত জোরদার করতেই এই বিলম্ব। এর ফলে মূল ম্যাচ শুরু হতেও দেরি হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিলম্বের মাঝেই আলোচনা জমছে ২৫ থেকে ৩০ মিনিটের দীর্ঘ হাফটাইম শো নিয়ে। যার মধ্যে মূল পারফরম্যান্স থাকবে প্রায় ১১ মিনিট এবং বাকি সময় মঞ্চ তৈরি ও তা ভাঙার কাজে ব্যয় হবে।
এই মেগা শোতে পপ তারকা জাস্টিন বিবার মাত্র ৯০ সেকেন্ডের জন্য কণ্ঠ মেলাবেন। এছাড়া মঞ্চ কাঁপাবেন শাকিরা, বার্না বয়, বিটিএস ও মাদোনার মতো বিশ্বখ্যাত তারকারা। তাদের সঙ্গে যোগ দেবেন কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, নিউ ইয়র্ক ফিলহারমোনিক এবং শিশুদের বিশেষ কোরাস দল। তবে দীর্ঘ বিরতির কারণে খেলোয়াড়দের পেশি ঠান্ডা হয়ে চোটের ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও
তিনটি পরিবর্তন নিয়ে ফাইনালে নামছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি বেঞ্চে বসিয়েছেন নাউয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস ও জুলিয়ানো সিমিওনে। তাঁদের পরিবর্তে একাদশে ফিরেছেন গনসালো মন্তিয়েল, রদ্রিগো দে পল, নিকো গনসালেস। অন্যদিকে স্পেন মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
এমি মার্তিনেস, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকা, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, মাক আলিস্তার, নিকো গনসালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।
উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, দানি অলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে আয়োজিত আজকের পত্রিকার ধারাবিবরণীতে স্বাগত। নিউজার্সি স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। আর্জেন্টিনা যেখানে টানা দ্বিতীয় ও চতুর্থ শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। ১৬ বছর পর ফাইনালে ওঠা স্পেন রয়েছে দ্বিতীয় শিরোপার খোঁজে।