২৪ জুলাই ২০২৬ | ২২:২৪

বঙ্গভবন ছেড়ে গুলশান ২ নম্বরের নিজ বাসায় উঠতে পারেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাই বাসার নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে ওই বাসার সামনে গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনটির গেইটের সামনে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য কথা বলছেন। বাসার সামনে দুটি গাড়ি রাখা। তবে কয়েক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে চলে যান। বাইরে অন্য কোনো ব্যস্ততা চোখে পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

১২৩ নম্বর সড়কেও যান চলাচল স্বাভাবিক। সেখানে এক পুলিশ সদস্য ও বাসার নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বাসাটির প্রতিটি ফ্লোরে চারটি ফ্ল্যাট। পাঁচ তলার দুটি ফ্ল্যাটের মালিক সদ্য সাবেক রাষ্ট্রপতি। বহু বছর ধরেই এই বাসায় থাকতেন তিনি। সেই বাসাতেই আগামী রোববার উঠতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। ‎ ‎বাসার নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফা সমকালকে বলেন, বাসাটিতে বহু বছর ধরেই তারা থাকেন। গত কয়েকদিন আগেও তিনি এসেছিলেন। দুপুরে সরকারি লোকজন এসেছিলেন বাসার সবকিছু ঠিক আছে কিনা দেখতে।  ‎

দোতলার এক বাসিন্দা মো. ইবনে সিনহা সমকালকে বলেন, তার স্ত্রী গতকালও বাসায় এসেছিলেন। তারা বাসায় এসে দেখে গেছেন। এই বাসাতে ২০০৭ সাল থেকেই তাদের পরিবারের লোকজনকে দেখে আসছি।

বিজ্ঞাপন

‎পুলিশের একটি সূত্র জানায়, আগামী রোববার গুলশানের এই বাসাটিতে উঠতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। তাই সব প্রস্তুতি চলছে।