লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২১:২০
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান। আজ শনিবার এক সরকারি আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ শুটিং ফেডারেশনের গঠনতন্ত্র অনুসারে অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একটি নিয়মিত ও নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুসারে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া, একই আদেশের মাধ্যমে ফেডারেশনের আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নবগঠিত অ্যাডহক কমিটির এই কাঠামো জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুসারে বৈধ করা হয়েছে। অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
আদেশ জারির তারিখ থেকেই গঠিত এই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে বলে সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।