১৮ জুলাই ২০২৬ | ২১:৫১

বেলজিয়ামের কেন্দ্রীয় সরকার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অনুমোদন করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত বছর সরকারের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত আরও পড়ুন বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত

বেলজিয়ামের বার্তা সংস্থা বেলগারের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞাটি কার্যকর করার নীতিমালা ও প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা প্রস্তুত করছে।

গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধের বিষয়ে বেলজিয়াম সরকার নীতিগতভাবে একমত হয়।

বিজ্ঞাপন

সরকারের সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে সেই নীতিগত অবস্থান আনুষ্ঠানিক অনুমোদন পেল। তবে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সূচি এবং কোন কোন পণ্য এর আওতায় আসবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাস্তবায়নের প্রয়োজনীয় কাঠামো ও প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।