২২ জুলাই ২০২৬ | ০৪:২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব ও ডিবি পরিচালিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি), উত্তরায় র‌্যাব-১ এর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) এবং ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনের আবেদন জানান। তিনি আওয়ামী লীগ শাসনামলে এসব বন্দিশালায় সরকার বিরোধী লোকদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।

তিনি বলেন, প্রচলিত আইনের ৫৩৯-বি ধারা এবং রোম স্ট্যাটিউটের ৭ ও ৭৩ নম্বর রুলে মামলার স্বার্থে বিচারকদের ঘটনাস্থল পরিদর্শনের বিধান রয়েছে। আমিনুল ইসলাম বলেন, রুয়ান্ডা ও যুগোস্লাভিয়ার বিচারকরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং মেমোরেন্ডাম হিসেবে তা বিচারকাজে ব্যবহৃত হয়েছিল।

বিজ্ঞাপন

পরে নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের তিনজন বিচারক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব ও ডিবি পরিচালিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের দিন ও তারিখ নির্ধারণ করবেন। পরিদর্শনের আগে প্রসিকিউশন এবং আগ্রহী আসামিপক্ষকে নোটিশ করা হবে এবং সবার উপস্থিতিতে যৌথভাবে এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হবে।