কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এ আয়োজনে ৯ জুলাই প্রথম আলো কার্যালয়ে গাইতে এসেছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা।
ধারণ করা পর্বটি আজ রাত আটটায় প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ ও প্রথম আলোর এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
আরও পড়ুন
শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’
এদিন মোট সাতটি গান গেয়েছিলেন লিসা—পাঁচটি রবীন্দ্রনাথ, দুটি অতুলপ্রসাদ। রবীন্দ্রসংগীতের মধ্যে ছিল ‘বাদল–দিনের প্রথম কদম’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘চিনিলে না আমারে’, ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’।
মাঝে গেয়েছেন অতুলপ্রসাদ সেনের ‘কে গো গাহিলে পথে’ ও ‘জল বলে চল’।
আসরে সংগত করেন সেতারে ফিরোজ খান, তবলায় পল্লব সান্যাল ও এসরাজে আশিকুল ইসলাম।