২৩ জুলাই ২০২৬ | ২২:২১

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের ‘সুইস টাওয়ার’ ৮০০ কোটি টাকায় কিনে নিচ্ছে দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকটির মূল্য সংবেদনশীল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

ভবনটি আওয়ামী লীগের সাবেক এমপি মোরশেদ আলমের মালিকানাধীন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী কোম্পানি ‘বেঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট’ নামে নির্মাণ করা হচ্ছিল। ব্যবসায়িক গ্রুপটির লক্ষ্য ছিল ‘সুইসটেল ঢাকা’ নামে পাঁচতারকা হোটেল প্রতিষ্ঠা করা।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করপোরেট প্রধান কার্যালয় স্থাপনের জন্য রাজধানীর তেজগাঁও এলাকার ৯৫ ডেসিমেল বা সাড়ে ৫৭ কাঠারও বেশি জমিসহ ২৬ তলা নির্মাণাধীন ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, ভবনটি কিনতে আয়করসহ মোট ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নয়। তবে কেনাবেচার সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।