২৫ জুলাই ২০২৬ | ২১:৪০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে ডাক্তারের খুব সংকট। গত ১৭ বছর ডাক্তার নিয়োগ হয় না। আমরা ৫ হাজার ডাক্তার নিয়োগ দিচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থাও করছি।

তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন আরও পড়ুন তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন

আজ শনিবার সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে আমি রোগীদের সঙ্গে কথা বলেছি, খাবারের মান দেখেছি, সব কিছুই ভালো। কিছু লোকবলের সংকট রয়েছে। কয়েকজন অনুপস্থিত আছে। তবে এইটা মাইনর, খুব মেজর কিছু পাইনি। অন্যান্য হাসপাতালের তুলনায় ভালো। আশা করি, যেটুকু কমতি আছে তা সমাধান হবে।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় তিনি সব ওয়ার্ড, রান্নাঘর, শৌচাগার ও গুদাম ঘর ঘুরে দেখেন। হাসপাতালে চিকিৎসক, কর্মচারী সংকট পূরণের দ্রুত পদায়নের আশ্বাস দেন মন্ত্রী।

পরিদর্শনকালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।