২৬ জুলাই ২০২৬ | ০১:৫৩
রাষ্ট্রের ব্যয় সংকোচনের লক্ষ্যে এবার ১৮ মন্ত্রীর পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে একজন উপদেষ্টা এবং ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর এই সুবিধা বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর নিজের নিরাপত্তা বহরে গাড়ি কমিয়ে দেন। এমনকি সড়কে চলাচলের সময় বাড়তি কোনো ট্রাফিক সুবিধা নেন না। সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যালে তাঁর গাড়িবহর থেমে যায়। ট্রাফিক পুলিশের সংকেত পাওয়ার পর আবার চলা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়ি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, ২০ জুলাই ১৮ মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে সরকারি নিয়ম অনুযায়ী গানম্যান, বাড়ির প্রহরী এবং ঢাকার বাইরে সফরকালে বিশেষ পুলিশ প্রটেকশন সুবিধা বহাল থাকবে।
একজন মন্ত্রীর নিরাপত্তা বহরে সাধারণত একজন এসআই এবং চারজন কনস্টেবলের একটি দল থাকে। মন্ত্রীর গাড়ির সঙ্গে পুলিশের একটি পিকআপ ভ্যানে থাকে এই দল। গাড়ির জ্বালানি খরচ ও তাদের বেতন-ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে দেওয়া হয়।
সূত্র জানায়, জ্বালানি সংকট মোকাবিলা, রাষ্ট্রের ব্যয় সংকোচ, পুলিশের জনবল ও যানবাহনের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।